ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা পঞ্চগড়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত পঞ্চগড়ে ডিম ব্যবসায়ীকে জরিমানা, অন্যদের সতর্ক বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন মান্দায় স্কুলের সামনে ভটভটির ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত নকলায় মাদ্রাসাছাত্রী অপহরণ মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস ও অটোভ্যান আটক নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড তামাক-নিকোটিন পণ্য এসডিজি অর্জনে বড় বাধা: গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা

ধামইরহাটে ট্রাক চুরিঃ ঢাকার কলাবাগান থেকে ট্রাকসহ দুই চোর গ্রেফতার

মোঃ নুর সাইদ ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৪৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামইরহাটে ট্রাক চুরিঃ ঢাকার কলাবাগান থেকে ট্রাকসহ দুই চোর গ্রেফতার

নওগাঁর ধামইরহাট টিএন্ডটি মোড় থেকে চুরি হওয়া ট্রাক ঢাকার কলাবাগান এলাকা থেকে উদ্ধার করা সহ দুইজন চোরকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ভোরে টিএন্ডটি মোড় এলাকা থেকে অশোক লেলেন্ড IFAD TUSKER JUNIOR, 1214il sc মডেলের ১টি ট্রাক চুরি হয়। গত ২৪ জুলাই ধামইরহাট থানার মামলা নং ২৩ এর সূত্র ধরে উদ্ধার কার্যক্রম শুরু করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান।

এসআই মনিরুজ্জামান বলেন, “ওসি ইমাম জাফরের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সঙ্গীয় ৪জন ফোর্স নিয়ে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে ২৬ জুলাই ভোরে ঢাকার মধুমতি মডেল টাউন থেকে ট্রাকটি আটক করা হয়। এবং এর পূর্বে ঢাকার উত্তরা থেকে ১জন এবং ধানমন্ডি থেকে ১জনকে গ্রেফতার করা হয়।” গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার নানাহার গ্রামের জাইরুল ইসলামের ছেলে তাইফুল (৩৫) এবং নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার দক্ষিন চকযদু গ্রামের আঃ খালেকের ছেলে আবু ইউসুফ।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমাম জাফর বলেন, গত ১৯ তারিখে টিএন্ডটি মোড় থেকে একটি ট্রাক চুরি হয়। এর প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ট্রাক উদ্ধার করতে পেরেছি এবং দুইজন আসামি গ্রেফতার করা হয়েছে এবং মামলা তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে ট্রাক চুরিঃ ঢাকার কলাবাগান থেকে ট্রাকসহ দুই চোর গ্রেফতার

আপডেট সময় : ০৪:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫