ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২২৮ প্রাথমিক শিক্ষার্থীর মধ্যে টিফিন বাটি বিতরণ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুর সুরক্ষায় র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ বাগাতিপাড়ায় পাওয়ার টিলারের বকেয়া আদায়ে মাইকিং করে ‘হালখাতা’ লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, একজনের বিরুদ্ধে একাধিক মামলা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে শিশুরও মৃত্যু রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বিষয়ক আলোচনা সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খাল থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাগাতিপাড়ায় বাউয়েটে ২৭তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধ, হয়রানি ও জবরদখলের চেষ্টার অভিযোগ মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন

হাটহাজারীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সং ঘ র্ষে মোটরসাইকেল আরোহী নি হ ত

মোহাম্মদ মাসুদ, চট্টগ্রামঃ
  • আপডেট সময় : ০৭:২৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৫২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাটহাজারীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সং ঘ র্ষে মোটরসাইকেল আরোহী নি হ ত

চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ড ভ্যান, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে সিরাজুল ইসলাম (৫৫) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫ টার দিকে উপজেলার ফতেয়াবাদ ছড়ার কুল (বালুর টাল) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সিরাজুল ইসলাম জেলার ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকার মৃত মনির হোসেনের ছেলে। তিনি হাটহাজারীতে শিকলবাহা ৫০ মেগাওয়াট পিকিং প্লান্টে মাস্টার রুলে কর্মরত ছিলেন। সেসুবাদে তিনি দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে হাটহাজারী পৌরসভা মুন্সি মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে রাউজান হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাটহাজারীর ফতেয়াবাদ ছড়ার কুল (বালুর টাল) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলছিল। সামনে ছিল কাভার্ড ভ্যান তার পিছনে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম এবং তার মোটরসাইকেলের পিছনে ছিল যাত্রীবাহী বাস। পথিমধ্যে হঠাৎ কাভার্ড ভ্যানের চালক ব্রেক করলে পিছনে থাকা মোটরসাইকেল কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং যাত্রীবাহী বাসটি পিছন থেকে মোটরসাইকেল কে সজরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন সিরাজুল ইসলামকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাউজান হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান (চট্ট-মেট্রো-১১৪৯৬৬), যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-ব-১১-১৪৪৩) এবং মোটরসাইকেল (চট্র-মেট্রো-হ-১৯-১৮৮২) জব্দ করেন এবং মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাটহাজারীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সং ঘ র্ষে মোটরসাইকেল আরোহী নি হ ত

আপডেট সময় : ০৭:২৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫