ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বিএনপি মহাসচিবের ভাইয়ের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে, গ্রেফতার-১

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিবের ভাইয়ের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে, গ্রেফতার-১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের নামে ভুয়া আইডি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগ মো: শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমীনের এপিএস পৌর শহরের ফকিরপাড়া মহল্লার মো: আজিজের ছেলে মো: সাইফুল ইসলাম সবুজ বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নীলফামারী জেলার শহিদুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে।

মামলার বিবরণে জানা যায়, মামলার গ্রেফতারকৃত আসামী নীলফামারী জেলার ডিমলা থানার পশ্চিম খড়িবাড়ী (পূর্ব অংশ) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হকের ছেলে মো: শহিদুল ইসলাম মির্জা ফয়সল আমীনের ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইন মাধ্যমে (হোয়াটস আপে) একাউন্ট খুলে বিভিন্ন মন্ত্রনালয়, দপ্তরে ফোন দিয়ে তদবির ও চাঁদাবাজী করে আসছিলেন। সম্প্রতি তদবির ও চাঁদাবাজির বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালকের মাধ্যমে জানতে পারেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, মামলায় গ্রেফতারকৃত শহিদুল ইসলামের সাথে মির্জা ফয়সল আমীনের কোনো প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে বড় ধরনের তি সাধিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

May 26, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি মহাসচিবের ভাইয়ের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে, গ্রেফতার-১

আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫