ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

সংস্কারের মাধ্যমে আ.লীগ সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জামায়াতের

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কারের মাধ্যমে আ.লীগ সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জামায়াতের

সংস্কারের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মহানগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত জামায়াতে ইসলামীর এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। রাজশাহীতে প্রায় ১৫ বছর পর আজ প্রকাশ্যে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের খুনিদের বিচার দাবিতে সমাবেশের আয়োজন করে দলটি।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্রের ছদ্মাবরণে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাঙ্ক্ষিত বিজয়ের পর এখনো ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, এ অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অভিযান হওয়া উচিত সংস্কারের মাধ্যমে আওয়ামী সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। তিনি বলেন, আওয়ামী লীগ লোক দেখানো নির্বাচন করে জাতির ঘাড়ের ওপর চেপে বসেছিল। গণতন্ত্রের ছদ্মাবরণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। গত ১৫ বছরে বিএনপি-জামায়াতসহ বিরোধীমতকে নিশ্চিত করতে চেয়েছিল। আলেম ওমালাদের ধরে ধরে প্রহসনের বিচারিক প্রক্রিয়ায় হত্যা করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। গণতন্ত্র হত্যা করেছে। তবে ৫ আগস্ট ছাত্র-জনতার প্রাথমিক বিজয় হয়েছে। কিন্তু এখনো চূড়ান্ত বিজয় আসেনি। এখনো প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চলছে। জুলাই-আগস্ট বিপ্লবের মতো জাতিকে ঐক্য থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কুরআন সুন্নাহভিত্তিতে ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা করতে চায় জামায়াত। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে সমাজে শান্তি আসতে পারে না।

সমাবেশে রাজশাহী মহানগরী জামায়াতের আমির ড. কেরামত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাক্ষ শাহাদৎ হোসাইন, নায়েবে আমির অ্যাডভোকেট আবু ইউসুফ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মোহায়মিন, রাজশাহী মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স ও রাজশাহী মহানগর জামায়াত ইসলামীর যুব বিভাগের সেক্রেটারী জসিম উদ্দিন সরকার প্রমুখ।

October 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংস্কারের মাধ্যমে আ.লীগ সরকারের জঞ্জাল সরিয়ে সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জামায়াতের

আপডেট সময় : ০৪:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪