ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর

তৃতীয় বার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা রাসিক, স্মারক ও সনদপত্র প্রশাসকের কাছে হস্তান্তর

এম এম মামুন,নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয় বার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা রাসিক, স্মারক ও সনদপত্র প্রশাসকের কাছে হস্তান্তর

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে তৃতীয় বারের মত আবারো সেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ উপলক্ষ্যে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নিকট সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নগরভবনে সচিবের দপ্তরে প্রশাসকের কাছে সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করেন রাসিকের সচিব মো. মোবারক হোসেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ঈ-সাঈদ, তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহসচিব সমশের আলী, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে প্রথম স্থান অর্জনের সম্মাননা স্মারক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

October 7, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তৃতীয় বার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে সেরা রাসিক, স্মারক ও সনদপত্র প্রশাসকের কাছে হস্তান্তর

আপডেট সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪