ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ নুর সাইদ ইসলাম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় সোমবার (৭ অক্টোবর) ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা খাতুন বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবলমাত্র শারীরিক সক্ষমতা অর্জন করেন না, বরং তাদের মানসিক শক্তি ও নেতৃত্বের গুণাবলিও বিকশিত হয়।” শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকবৃন্দসহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দাবা, মুক্ত সাঁতার, চিত সাঁতার, প্রজাপতি সাঁতার, রিলে সাঁতার, বুক সাঁতার এবং কাবাডি খেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল (৮ অক্টোবর) কাবাডি খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োাজক সূত্রে জানা গেছে।

October 7, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট সময় : ১২:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪