ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩ শেরপুরে লোটোর গোডাউনে আগুন, পুড়ল ২৫ লাখ টাকার জুতা

রাজশাহী বিভাগের সব মণ্ডপ পাহারা দেবে বিএনপি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগের সব মণ্ডপ পাহারা দেবে বিএনপি

রাজশাহী বিভাগের প্রতিটি পূজামণ্ডপ পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। শারদীয় দুর্গোৎসব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক রাতেই মণ্ডপে মণ্ডপে পাহারায় থাকবেন বিএনপি নেতারা। সোমবার (৭ অক্টোবর) সকালে সংবাদ সম্মেলন করে এসব ঘোষণা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় দলটির পক্ষ থেকে করণীয় সম্পর্কে জানাতে সোমবার সকালে মহানগরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী জেলা বিএনপির শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ করতেই এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত নেওয়া সব কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করবে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সৈয়দ শাহিন শওকত বলেন, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। তারা এজন্য পূজামণ্ডপে হামলা-ভাঙচুর করতে পারে।

তাই এমন যেকোনো ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজশাহী বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পুজামণ্ডপভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত প্রত্যেক রাতে দলটির এ কমিটির সদস্যরা মণ্ডপ পাহারা দেবেন। নিরাপত্তা প্রশ্নে রাজশাহী বিভাগের কোথাও কোনো ধরনের শঙ্কা তৈরি হলে এ কমিটি হিন্দু ধর্মাবলম্বী, পূজা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা করবে এবং সহিংস ঘটনা রোধে নিরাপত্তা বলয় গড়ে তুলবে।

সংবাদ সম্মেলনে এ কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, জেলা বিএনপির সদস্য রোকনুজ্জামান আলম, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল রাজু, সুলতানুল ইসলাম তারেক, আল-আমিন সরকার টিটুসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

October 7, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগের সব মণ্ডপ পাহারা দেবে বিএনপি

আপডেট সময় : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪