ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

দুলু পত্মীর গাড়ীবহরে হামলার ঘটনায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুলু পত্মীর গাড়ীবহরে হামলার ঘটনায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে হামলা ঘটনায় নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের ৭৩ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালে নির্বাচনী প্রচারনার সময় নাটোরের নলডাঙ্গায় সাবিনা ইয়াসমিন ছবির গাড়ীবহরে এই হামলার ঘটনা ঘটে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে আব্দুর রহিম শেখ নামে এক বিএনপি কর্মী বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মাহবুর রহমান। এজাহারে অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা যায় , ২০১৮ সালের ১৯ ডিসেম্বর বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী ও নির্বাচনের প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি পথ সভা করা উদ্দ্যেশ্যে গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী এলাকায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং শরিফুল ইসলাম রমজানের হুকুমে আসামীরা গাড়ীবহরে হামলা চালায়। এসময় দুলুর স্ত্রীর সাবিনা ইয়াসমিন ছবির হাতে লোহার রড,হাতুড়ি ও দেশিও অস্ত্র দিয়ে আঘাত করলে দুলুর স্ত্রী ছবির ডান ভেঙ্গে গুরুতর আহত হন। সেই সাথে ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান বলেন, ২০১৮ সালের একটি ঘটনায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ ৭৩ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।

September 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুলু পত্মীর গাড়ীবহরে হামলার ঘটনায় সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

আপডেট সময় : ০১:৩৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪