নাটোরে ২দফা দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৭:২২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে

নাটোরে ২দফা দাবীতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীগনকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দৈতনীতি পরিহার পূবক BREB-PBS একীভূতকরন সহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিক্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করনের দাবি দূত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারাদেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় অভিন্ন সার্ভিস কোর্ড, একটি প্রতিষ্ঠানে দুই ধরনের সার্ভিস কোর্ড থাকবেনা ও চুক্তি থেকে মুক্তি সকল অনিমিয়তি এবং চুক্তি ভিক্তিক শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেয়ার নাটোরে দুই দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারক লিপী প্রদান করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে নাটোর ক্যালেক্টরেট ভবনের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে একটি স্মারক লীপি দেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে দুইটি দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম মোমিনুর নূর রহমান বিশ্বাস, ডিজিএম বাগমারা জোনাল অফিস মোস্তফা আমিনূর রাশেদ, মিটার রিডার সাইফুল ইসলাম ঠান্টু, বিধান চন্দ্র বালা প্রমুখ। এছাড়াও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন।



















