ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

বাংলাদেশের মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে-দুলু

নাটোর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে-দুলু

বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অবৈধ সরকারের দেয়া সকল মিথ্যা মামলা ও দণ্ড প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ তার আগমনের অপেক্ষায় রয়েছে। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদানের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়ায় রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত তিন শহীদ পরিবারে সহযোগীতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু আরো বলেন, লক্ষীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর টুকরো টুকরো করে লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেয়ার মামলায় ফাঁসির দণ্ড প্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা তাহের ও তার অনুসারী ১৯ জনকে এবং একই ভাবে তার নিজের ভাতিজা সাব্বির আহেমদ গামা হত্যা মামলায় নাটোরের ফাঁসির দণ্ড প্রাপ্ত ২১জন রাষ্ট্রপতির আদেশে বেকসুর খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের নিকট থেকে নিয়মিত অনুদান পেয়ে আয়েশি জীবন যাপন করছে। দণ্ড প্রাপ্তরা এ সব সর্বহারা সন্ত্রাসীরা জেল না খেটে কেউ জনপ্রতিনিধি হয়েছে কেউ আবার কলেজে শিক্ষকতা করেছে। গত ১৫ বছর তারা নাটোরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে আমরা বিএনপি পরিবার কতৃক আয়োজিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য কাজী গোলঅম মোর্শেদ, আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল , জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠানে দুলু আরো বলেন, ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বার বার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতার দাপটে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসামী করে দ- দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় আইনগত ভাবেই বাতিল করে ১৮ বছর জোর করে দেশের বাহিরে রাখা সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ দিতে হবে। তাকে দেশে আসতে আইনগত ভাবে বাধা দেয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশ করতে বাঁধা দেয়া যাবে না।
অনুষ্ঠানে প্রধান অতিথি রুহুল কুদ্দুস তালুকদার দুলু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিংড়ার শহীদ রমজান আলী, সোহেল রানা ও হৃদয় এর পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

September 29, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছে-দুলু

আপডেট সময় : ০১:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪