ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন পাঁচ দিন বন্ধ থাকার পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষকলীগ কর্মী নিহত, আহত ৩

মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড; স্বামী-স্ত্রীসহ আটক ১

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৫২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড; স্বামী-স্ত্রীসহ আটক ১

নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া থানা পুলিশ হত্যা মামলায় স্বামী-স্ত্রী এবং কোর্টের ওয়ারেন্টমূলে আরও একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, মদ্য পান করে এলাকায় অপ্রীতিকর ঘটনা সংঘটনের দায়ে শনিবার দুপুরে জনতা উত্তরগ্রাম এলাকা থেকে ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে শাহিদ হোসেন (২৪), খাদেম আলীর ছেলে আলেফ উদ্দিন (২৬) এবং ধামইরহাট উপজেলার আড়ানগর দক্ষিণপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে আবুল কাশেম (৫২) নামে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। থানা পুলিশ তাদেরকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরার অফিসে হাজির করলে বিচারক শুনানী শেষে তাদের প্রত্যেকের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এদিন থানা পুলিশ মাদক মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে উপজেলা সদরের মধ্যবাজার এলাকার মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে রাজন রবিদাসকে (২৫) আটক করে। এছাড়া শুক্রবার বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর এলাকায় মকবুল হোসেন (৬৫) নামে প্রতিবেশীকে হত্যার দায়ে জনতা ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নুর নবী (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে ও নুর নবীর মামা। নিহতের ভাই আহাদ আলী জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর মকবুল হোসেন ও নুর নবীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে মারামারির সূত্রপাত ঘটে। মকবুল হোসেন একটি গাছের ডাল দিয়ে নুর নবীর মাথায় আঘাত করলে সে জখম হয়। এক পর্যায়ে ইটের আঘাতে মকবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। নুর নবীর মাথায় তিনটি সেলাই দেয়া হয়।

মহাদেবপুর থানার ওসি জানান, থানা পুলিশ এখন পুরোদমে সবরকম কাজ শুরু করেছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

September 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড; স্বামী-স্ত্রীসহ আটক ১

আপডেট সময় : ০৩:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪