ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার এই শ্লোগানে এবং রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশগ্রহন নিশ্চিতকরণ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি সনাক এর সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৈয়দা মমতাজ টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সনাকের সাবেক সভাপতি নিরুপা দেওয়ান, সনাকের সদস্য শান্তনা দাশ, মো: মোস্তফা, মোহাম্মদ আলী প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাঙ্গামটি জেলা প্রশাসক মাহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, অবাধ তথ্য প্রবাহ মানুষকে তথ্য পাওয়ার অধিকারকে নিশ্চিত করার মাধ্যমে সমাজ ব্যবস্থার দৃঢ় ভিত তৈরী করে। অবাধ তথ্য প্রবাহ এবং মানুষের তথ্য পাওয়ার অধিকারকে আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। তথ্য অধিকারের মাধ্যমে এর সুফল নিশ্চিত করা গেলে সমাজে মানুষের আস্থা নিশ্চিত হবে। তাই সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করতে সঠিক তথ্য প্রদানের ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

আলোচনা সভার আগে তথ্য অধিকারসহ বিভিন্ন সেবা নিয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাঙ্গামাটিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আপডেট সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪