ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

নাটোরে জোড়া খুনের মামলা থেকে বিএনপি নেতা দুলু সহ ১৪ জন খালাস

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ১২:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে জোড়া খুনের মামলা থেকে বিএনপি নেতা দুলু সহ ১৪ জন খালাস

নাটোরের যুবলীগ কর্মী রাকিব ও রায়হান হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ নাটোর জেলা বিএনপির ১৪ নেত কর্মীকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোঃ মাইনুদ্দীন এই রায় প্রদান করেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৫ সালে ৫ জানুয়ারী আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গনতন্ত্র রক্ষায় বিজয় র‍্যালী কর্মসূচিতে যাওয়ার সময় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দর্বৃত্তরা। এ ঘটনায় নিহত রাকিবের বড় ভাই আনজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ তদন্তে প্রাপ্ত আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

আসামী পক্ষের আইনজীবি রুহুল আমিন তালুকদার টগর জানান, এ মামলায় বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্র পক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক আসামী বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মামলার আসামী ১৪ জনকে খালাস দেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর দুলুকে আরো তিনটি মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলা থেকে খালাস পেয়ে বিএনপি নেতা দুলু জানান, দেরিতে হলেও আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু রাকিব ও রায়হানের হত্যার মুল পরিকল্পনাকারী ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

September 25, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে জোড়া খুনের মামলা থেকে বিএনপি নেতা দুলু সহ ১৪ জন খালাস

আপডেট সময় : ১২:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪