জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅদ্ভুত্থানে অংশ নেয়নি- উপদেষ্টা আসিফ মাহমুদ
- আপডেট সময় : ০৮:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅদ্ভুত্থানে অংশ নেয়নি- উপদেষ্টা আসিফ মাহমুদ
জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅদ্ভুত্থানে অংশ নেয়নি। তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ সাধনের জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জগনের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ চলছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর তেরখাদিয়ার ১১৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইন্সটিটিউট এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়। আমাদের একটি দল তাদের সাথে যোগাযোগ রাকছে। দেশের সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আরো বলেন, ছাত্রদের দ্বারা রাজনৈতিক দলের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আমাদের কোন অভিপ্রায় নাই। প্রত্যেকের নিজস্ব পেশা আছে আমরা রাষ্ট্রিয় এই দায়িত্ব শেষে সকলের যারযার কাজে ফিরে যাবো। এবং শ্রমিকদের উন্নয়নে ও অধিকার রক্ষায় এই সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিবে বলেও জানান।























