ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন

আগামীতে ট্যাগিংয়ের রাজনীতি চলবে না: শিবির সেক্রেটারি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীতে ট্যাগিংয়ের রাজনীতি চলবে না: শিবির সেক্রেটারি

আগামীতে কোনো ধরনের ট্যাগিংয়ের রাজনীতি চলবে না বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। রোববার (১৫ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর তেরোখাদিয়া রাজশাহী ও নওগাঁ জেলার ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সেক্রেটারি জেনারেল বলেন, “গত ১৫ বছর ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে সবচেয়ে যেটি বেশি ভূমিকা রেখেছে তা ছিল ট্যাগিংয়ের রাজনীতি। কথায় কথায় ‘রাজাকার’। তার বাবারই জন্ম হয়নি ৭১ সালে সে সন্তানকে আপনি ‘রাজাকার’ বলেন। কথায় কথায় ‘শিবির’। কেমন শিবির? নামাজ পড়লে শিবির। দাঁড়ি রাখছে এজন্য সে শিবির। টাকনুর ওপরে প্যান্ট পরে এজন্য শিবির। মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে না এজন্য সে শিবির। মাদকাসক্ত হয় না এজন্য সে শিবির। কত নির্মম এই রাষ্ট্র!”

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, “আমরা দেখেছি একবার হরতাল চলাকালে জগনাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিশ্বজিৎ নামের একজনকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মিডিয়ার সামনে। সারাবিশ্ব দেখেছে সেই চিত্র। তাদের (হত্যাকারীদের) অভিযোগ ছিল বিশ্বজিৎ শিবিরের হিন্দু শাখার সদস্য। কতটা হাস্যকর, কত নির্মম!”

তিনি বলেন, আবরার ফাহাদ পানি সন্ত্রাস নিয়ে কথা বলেছিল। তাকে ‘শিবির’ আখ্যায়িত করে সাপের মতো পিটিয়ে পিটিয়ে মেরেছে। সর্বোচ্চ বিদ্যাপিঠের যদি চিত্র এই হয়। এটি দুই একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ না। বাংলাদেশের প্রতিটি আনাচে-কানাচে, প্রতিটি অলিতে-গলিতে, ক্যাম্পাসের প্রতিটি রুমে রুমে, হলে হলে এ ধরনের হাজার হাজার গল্প লুকায়িত আছে।

দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি নির্মুল সম্ভব নয়। হযরত ওমরের শাসন আমলের চিত্র দেখে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হলে শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে।

মহানগর শিবিরের সভাপতি সিফাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর ডা. মওলানা কেরামত আলী, শিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন, মহানগর যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন সরকার সহ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

September 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামীতে ট্যাগিংয়ের রাজনীতি চলবে না: শিবির সেক্রেটারি

আপডেট সময় : ১২:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪