ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

বাগাতিপাড়ায় কৃষক ঝন্টু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৪ বার পড়া হয়েছে

human chain in bagatipara

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় কৃষক ঝন্টু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

নাটোরের বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক কামরুল হাসান ঝন্টুকে পিটিয়ে হত্যা ও বাড়ীতে লুটপাটের মামলার আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের স্বজনসহ গ্রামবাসী। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী অন্তরা খাতুন, ছেলে মেহেদি হাসান, মেয়ে আফরিন জাহান রিয়াসহ এলাকাবাসীর পক্ষে কয়েকজন।

নিহত ঝন্টুর ছেলে মেহেদি হাসান ও মেয়ে আফরিন জাহান রিয়া মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন, আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। হত্যাকারীরা যেন এই সমাজে কোন ভাবে আর ফিরে আসতে না পারে। দ্রুত আসামীদের গ্রেফতার করে ফাঁসীর দাবী জানান তারা।

human chain in bagatipara

উল্লেখ্য, গত ৬ আগষ্ট বেলা ১১ টার দিকে একদল সন্ত্রাসী কামরুল হাসান ঝন্টুর বাড়ীতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং বাড়ীতে ভাংচুর সহ লুটপাট করে চলে যায়। পরে গুরুতর জখম অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঝন্টু। এ ঘটনায় নিহতের স্ত্রী অন্তরা খাতুন বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ সহ ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে বাগাতিপাড়া থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নান্নু খান বলেন, এবিষয়ে একটি হত্যা মামলা পাওয়ার পর এজাহার নামীয় ১১ জন আসামীকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তারা বর্তমানে কারাগারে আছে। তিনি আরও বলেন, বাকি আসামীরা সবাই জামিনে আছে।

September 8, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় কৃষক ঝন্টু হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪