ধামইরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৩৯২ বার পড়া হয়েছে

ধামইরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পৌর বিএনপি আহব্বায়ক মো. নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থাকে দিকনির্দেশনা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের সাবেক এমপি মো. সামসুজ্জোহা খান। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দল এর ভারপ্রাপ্ত সভাপতি মোছা. সামিনা পারভিন (পলি)।
এছাড়াও উপস্থিতি বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাজেদা বেগম, পত্নীতলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম শেফা, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক এম এ ওয়াদুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মো. হানজালা, পৌর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মো. শহিদুল ইসলাম, পৌর সভা নেত্রী শাহিনা ইয়াসমিন, ছাত্রনেতা অভি, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দসহ প্রমূখ উপস্থিত ছিলেন।




















