ধামইরহাট পৌরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ ও মতবিনিময়
- আপডেট সময় : ০৩:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে

ধামইরহাট পৌরসভার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ ও মতবিনিময়
নওগাঁর ধামইরহাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিরোদা রানী রায় তিনি পৌরসভায় যোগদান করেন। এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৃহস্পতিবার (২২ আগষ্ট) ১২টায় পৌরসভা কার্যালয়ে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখতে পরামর্শ ও মতবিনিময় করেন।
সাবেক পৌর মেয়র আমিনুর রহমান এর পরিবর্তে এখন থেকে তিনি দায়িত্ব পালন করবেন।সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব পালনকালীন পৌর এলাকার নাগরিক সুবিধা নিশ্চিত করাসহ এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আসমা খাতুনসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীসহ প্রমূখ উপস্থিত ছিলেন।




















