ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের মতবিনিময়

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের মতবিনিময়

সারা দেশে মঙ্গলবার (৩০ জুলাই) থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪, যা চলবে আগামী ৫ আগষ্ট পর্যন্ত। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। এ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিক ও মৎস্যচাষীদের সাথে মৎস্য কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা কমপ্লেক্সের বড়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, সাংবাদিক আল আফতাব খান সুইট, সফল মৎস্যচাষী মিজানুর রহমান প্রমুখ।

সভায় মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, দেশের ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠ ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহনের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ন এবং বিগত ১০ বছরের হিসেবে মৎস্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়াও ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ এবং এশিয়ার মধ্যে তৃতীয় অবস্থান দখল করেছে। এদিকে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উৎপাদন বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন করা হচ্ছে।

July 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় সাংবাদিকদের সাথে মৎস্য অফিসের মতবিনিময়

আপডেট সময় : ০১:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪