ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

শিবগঞ্জে ৩৮টি ক ক টে ল নিষ্ক্রিয় করলো আরএমপি’র বো ম ডিসপোজাল টিম

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৪০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবগঞ্জে ৩৮টি ক ক টে ল নিষ্ক্রিয় করলো আরএমপি’র বো ম ডিসপোজাল টিম

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোড়বোনা এলাকার একটি কবরস্থানের মাটির নিচ থেকে উদ্ধার ৩৮টি ককটেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মহানগর পুলিশের বোম ডিসপোজাল দল। মঙ্গলবার (৯ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধারের পর রাজশাহী মহানগর পুলিশের খবর দিলে তারা গিয়ে বোমাগুলো ডিসপোজাল করে।

শিবগঞ্জে বোমা উদ্ধার পর বিষয়টি আরএমপি’র সিটিটিসি বিভাগের উপ-পুলিশ কমিশনার সরকার ওমর ফারুকে খবর দেয়া হয়। পরে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর দিকনির্দেশনায় এসআই মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের একটি টিম দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় যায়। এরপর আরএমপি’র বোম ডিসপোজাল টিম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ঢোরবনা পশ্চিমপাড়া কবরস্থানের অভ্যন্তরে মাটির ভিতর থেকে ৩৮টি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে সকাল ১০ টা হতে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত দীর্ঘ সময় আরএমপির সিটিটিসি বিভাগের প্রশিক্ষিত ও দক্ষ বোম ডিসপোজাল টিম বিস্ফোরক নিষ্ক্রিয় ও ধ্বংস করে।

জানা যায়, ২৭ জুন রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানীহাটি কলেজ মোড় এলাকায় আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও তার সহযোগী শিক্ষক মতিন আলীকে গুলি করে হত্যা করা হয় । এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

শিবগঞ্জ থানা পুলিশ গতকাল সোমবার এ মামলার এক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আসামিরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার এক কবরস্থানে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র লুকিয়ে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ সেই কবরস্থানটি ঘিরে রাখে এবং বোম ডিসপোজাল টিমকে সংবাদ দেয়। পরে নগর পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে বোমাগুলো ডিসপোজাল করেন। ছাড়াও বিস্ফোরক অনুসন্ধানকালে চাইনিজ কুড়াল, চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে ৩৮টি ক ক টে ল নিষ্ক্রিয় করলো আরএমপি’র বো ম ডিসপোজাল টিম

আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪