ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ জাতীয় যুব পুরস্কারে দেশজুড়ে দ্বিতীয় লালপুরের রায়হান ভারতের আসামে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, কাজের সন্ধানে যাওয়ার তথ্য চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি ও যুব মেলা পুঠিয়ায় এইচএসসি-আলিমে তিন প্রতিষ্ঠানে শূন্য পাস, সামগ্রিক হার ৩৯.২১ শতাংশ

গুরুদাসপুরে হত্যা মামলার মূল অভিযুক্ত গাংনী থেকে গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে হত্যা মামলার মূল অভিযুক্ত গাংনী থেকে গ্রেফতার!

বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে জমিজমার বিরোধের জেরে একটি হত্যা মামলার মূল অভিযুক্ত ২৩ বছর বয়সী হায়দার আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, নাটোর ক্যম্পের একটি দল। রবিবার (২ জুন) ভোর ৪টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হায়দার আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে। রবিবার সকালে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ।

নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ প্রেস ব্রিফিংয়ে মামলার এজাহারের বরাত দিয়ে জানান, জেলার গুরুদাসপুর উপজেলার কুমার খালী গ্রামের হায়দার আলীর পরিবারের সাথে একই গ্রামের গ্রামের মৃত খয়ের উদ্দিন মোল্ল্যার ছেলে ও মামলার বাদী আব্দুস সালামের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৩ মে হায়দার আলী মামলার বাদীর ছেলে মনোয়ার হোসেন ও ভাগিনা রেজাউল করিমকে গালিগালাজ করতে থাকে। এ সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই একপর্যায়ে হায়দার আলী তার হাতে থাকা দেশীয় ধারলো অস্ত্র দিয়ে মনোয়ারের বুকে স্বজোরে আঘাত করে। এ সময় রেজাউল মনোয়ার কে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে হায়দার।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারকে মৃত ঘোষণা করেন এবং রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় মৃত মনোয়ারের বাবা আব্দুস সালাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কোম্পানি অধিনায়ক আরও জানান, ঘোটনার পর থেকে গাঢাকা দেয় দেলোয়ার আলী। পরে মামলার তদন্তকারী অফিসার র‍্যাব-৫, নাটোর ক্যাম্পে মামলার অধিযাচনপত্র প্রদান করলে অভিযানে নামে র‍্যাব। তথ্যপ্রযক্তি ব্যবহার করে ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে মেহেরপুরের গাংনী থেকে হায়দার আলী কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হলে থনা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

June 2, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে হত্যা মামলার মূল অভিযুক্ত গাংনী থেকে গ্রেফতার!

আপডেট সময় : ১২:২৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪