গুরুদাসপুরে হত্যা মামলার মূল অভিযুক্ত গাংনী থেকে গ্রেফতার!
বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে জমিজমার বিরোধের জেরে একটি হত্যা মামলার মূল অভিযুক্ত ২৩ বছর বয়সী হায়দার আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫, নাটোর ক্যম্পের একটি দল। রবিবার (২ জুন) ভোর ৪টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হায়দার আলী নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের আশরাফ আলীর ছেলে। রবিবার সকালে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর হাসান মাহমুদ প্রেস ব্রিফিংয়ে মামলার এজাহারের বরাত দিয়ে জানান, জেলার গুরুদাসপুর উপজেলার কুমার খালী গ্রামের হায়দার আলীর পরিবারের সাথে একই গ্রামের গ্রামের মৃত খয়ের উদ্দিন মোল্ল্যার ছেলে ও মামলার বাদী আব্দুস সালামের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৩ মে হায়দার আলী মামলার বাদীর ছেলে মনোয়ার হোসেন ও ভাগিনা রেজাউল করিমকে গালিগালাজ করতে থাকে। এ সময় তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। এরই একপর্যায়ে হায়দার আলী তার হাতে থাকা দেশীয় ধারলো অস্ত্র দিয়ে মনোয়ারের বুকে স্বজোরে আঘাত করে। এ সময় রেজাউল মনোয়ার কে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে হায়দার।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারকে মৃত ঘোষণা করেন এবং রেজাউলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনায় মৃত মনোয়ারের বাবা আব্দুস সালাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কোম্পানি অধিনায়ক আরও জানান, ঘোটনার পর থেকে গাঢাকা দেয় দেলোয়ার আলী। পরে মামলার তদন্তকারী অফিসার র্যাব-৫, নাটোর ক্যাম্পে মামলার অধিযাচনপত্র প্রদান করলে অভিযানে নামে র্যাব। তথ্যপ্রযক্তি ব্যবহার করে ও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে মেহেরপুরের গাংনী থেকে হায়দার আলী কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হলে থনা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.