ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

বাগাতিপাড়ায় গোসলের জন্য ড্রামে রাখা পানিতে ডুবে শিশু’র মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৪৪৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় গোসলের জন্য ড্রামে রাখা পানিতে ডুবে শিশু’র মৃত্যু!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় গোসলের জন্য রাখা পানিভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কন্যা শিশু ওই গ্রামের মুস্তাফিজুর রহমান মোস্তাক ও রিচি আক্তার দম্পতির একমাত্র সন্তান মানহা বিনিতে মুস্তাফিজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে শিশু মানহা বিনতে মুস্তাফিজ তার বড় চাচি শিলা’র কাছে থেকে তার মায়ের কাছে এলে তার মা রিচি আক্তার তাকে ঘুম পাড়াবে বলে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পরে রিচি মনে করেন তার মেয়ে ঘুমিয়েছে। একপর্যায়ে মা নিজেও ঘুমিয়ে পড়েন। বেশ কিছু সময় পরে মানহা’র মা ঘুম থেকে জেগে দেখেন বিছানায় মেয়ে নেই। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই একপর্যায়ে বাড়ির গোসল খানায় গোসলের জন্য রাখা প্লাস্টিকের ড্রাম ভরা পানিতে উপুড় হয়ে পড়ে আছে তার মেয়ে। এ সময় তিনি চিৎকার দিয়ে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে পরিবার স্থানীয়দের সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ড্রামের ওই পানিতে খেলা করতে গিয়ে শিশু মানহা বিনিতে মুস্তাফিজ’র মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। এদিকে শিশু মানহা’র এমন মৃত্যুতে গোটা মাড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনার খবর পেয়ে পুলিশ পাটানো হয়েছিল। রোববার বিকেলে শিশুটির লাশের সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে তার দাফনের অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় গোসলের জন্য ড্রামে রাখা পানিতে ডুবে শিশু’র মৃত্যু!

আপডেট সময় : ১২:১৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪