বাগাতিপাড়ায় গোসলের জন্য ড্রামে রাখা পানিতে ডুবে শিশু'র মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় গোসলের জন্য রাখা পানিভর্তি ড্রামে পড়ে আড়াই বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত কন্যা শিশু ওই গ্রামের মুস্তাফিজুর রহমান মোস্তাক ও রিচি আক্তার দম্পতির একমাত্র সন্তান মানহা বিনিতে মুস্তাফিজ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে শিশু মানহা বিনতে মুস্তাফিজ তার বড় চাচি শিলা'র কাছে থেকে তার মায়ের কাছে এলে তার মা রিচি আক্তার তাকে ঘুম পাড়াবে বলে ঘরে নিয়ে যান। কিছুক্ষণ পরে রিচি মনে করেন তার মেয়ে ঘুমিয়েছে। একপর্যায়ে মা নিজেও ঘুমিয়ে পড়েন। বেশ কিছু সময় পরে মানহা'র মা ঘুম থেকে জেগে দেখেন বিছানায় মেয়ে নেই। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এরই একপর্যায়ে বাড়ির গোসল খানায় গোসলের জন্য রাখা প্লাস্টিকের ড্রাম ভরা পানিতে উপুড় হয়ে পড়ে আছে তার মেয়ে। এ সময় তিনি চিৎকার দিয়ে সেখান থেকে মেয়েকে উদ্ধার করে পরিবার স্থানীয়দের সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ড্রামের ওই পানিতে খেলা করতে গিয়ে শিশু মানহা বিনিতে মুস্তাফিজ'র মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা। এদিকে শিশু মানহা'র এমন মৃত্যুতে গোটা মাড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনার খবর পেয়ে পুলিশ পাটানো হয়েছিল। রোববার বিকেলে শিশুটির লাশের সুরাৎহাল প্রতিবেদন তৈরি করে তার দাফনের অনুমতি দেওয়া হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.