গুরুদাসপুরে এক নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার, ৩০ কেজি গাঁজা উদ্ধার!
- আপডেট সময় : ০৩:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৫৮১ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে এক নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার, ৩০ কেজি গাঁজা উদ্ধার!
বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
নাটোরের গুরুদাসপুর থেকে ৩০ বছরের খাদিজা বেগম নামে এক মাদক কারবারি ও ৪৯ বছর বয়সী মোতালেব এবং ৩৫ বছরের আব্দুল মতিন নামে তিনজন মাদক কারবারিকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার ৪ এপ্রিল রাতে উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব, মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন ও আব্দুল মতিনের স্ত্রী খাদিজা বেগম। শুক্রবার ৫ এপ্রিল র্যাব-৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জেলার গুরুদাসপুর উপজেলার সাধুপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩০ কেজি শুকনো গাঁজাসহ নারী পুরুষ মিলিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তারা সীমান্তবর্তী এলাকা থেকে জব্দকৃত গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করে।
এই ঘটনায় গুরুদাসপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে থানার মাধ্য বজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলেও র্যবের প্রেস ব্রিফিং এ জানানো হয়।




















