ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক-৪!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক-৪!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক শেরপুর পৌর শহরের মধ্য ন‌ওহাটা (জেলখানা মোড়) এলাকার সাইদুর রহমান সুজন মাষ্টারের ছেলে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রউফ,মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৬ বছর আগে ডিভি লটারির মাধ্যমে নাগরিকত্ব পেয়ে আমেরিকা গমন করেন। পরে বিয়ে করে তার স্ত্রীকেও আমেরিকায় নিয়ে যায়। গত প্রায় দুই বছর আগে প্রবাস থেকে শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যায়নি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি সহ পূর্নাঙ্গ তদন্ত চলছে।

March 31, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক-৪!

আপডেট সময় : ০৩:৪৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪