শেরপুরে আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার, আটক-৪!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে আব্দুল হালিম জীবন (৪৮) নামের এক আমেরিকা প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক শেরপুর পৌর শহরের মধ্য নওহাটা (জেলখানা মোড়) এলাকার সাইদুর রহমান সুজন মাষ্টারের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রউফ,মুকুল হোসেন, রাশেদুল ইসলাম ডিয়ার ও ফরহাদ হোসেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, আব্দুল হালিম জীবন প্রায় ১৬ বছর আগে ডিভি লটারির মাধ্যমে নাগরিকত্ব পেয়ে আমেরিকা গমন করেন। পরে বিয়ে করে তার স্ত্রীকেও আমেরিকায় নিয়ে যায়। গত প্রায় দুই বছর আগে প্রবাস থেকে শেরপুরে এসে আর আমেরিকা ফেরত যায়নি। সম্প্রতি তিনি শেরপুর শহরের চাপাতলী এলাকায় আতিয়া আক্তার নামে এক নারীকে দ্বিতীয় বিবাহ করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এবিষয়ে মামলার প্রস্তুতি সহ পূর্নাঙ্গ তদন্ত চলছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.