ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগমারার মচমইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা দেবীগঞ্জে গৃহবধূ হ ত্যা র মামলায় শ্বশুর জামালপুরে গ্রেপ্তার বাগাতিপাড়ায় জামায়াতের অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাঙ্গাবাড়ীতে ৬ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে মবিন নির্মলের নির্বাচনী মতবিনিময় সভা বাগাতিপাড়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

লালপুরে দেশের সর্ব বৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

দেশের সর্ব বৃহৎ কালী প্রতিমা নাটোরের লালপুরে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে দেশের সর্ব বৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা!

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে দেশের সর্ব বৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা! হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পুজা (কালী পুজা) ও দেশের সর্ব বৃহৎ কালী প্রতিমা রবিবার (১২ নভেম্বর) শুরু হবে। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের আশায় মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক, ইতিহাস ও ঐতিহ্য মন্ডিত লালপুরের ৫৩৪তম কালী পূজা ও মেলা ব্যপক নিরাপত্তা, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার বুধপাড়া কালী মন্দিরে নয় দিন ব্যাপী কালী মেলা রবিবার (১২ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হবে। দেশ-বিদেশের হাজারো দর্শকের পদচারণায় জমে উঠা সপ্তাহব্যাপী মিলন মেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

প্রবীণ ভক্ত শ্রী আনন্দ কর্মকার ও সেবাইত শ্রী উত্তম কুমার জানান, ৫৩৪ বছর আগে নবাবী আমলে বর্গীয় হাঙ্গামার সময় বর্গীদের অত্যাচারে ভারতের মুর্শিদবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে ৬০ ঘর কংস বণিক লালপুরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করে। হিন্দু সম্প্রদায়ের এই কাঁসা শিল্পীরা কালী পূজা অর্চনার জন্য খড়ের ঘরে একটি মন্দির নির্মান করে। বাংলা ১৩৩২ সালে জনৈক লাল কেনেডিয়ার স্ত্রী জানকী বাঈ-এর আর্থিক অনুদানে বর্তমান পাকা মন্দিরটি নির্মিত হয়। প্রতি বছর কার্তিক মাসে এখানে কালী পূজা ও সপ্তাহ ব্যাপী মেলা চলে।

মন্দির কমিটির সভাপতি অধ্যাপক শতদল কুমার পাল ও সহ-সভাপতি প্রদীপ কুমার জানান, পঞ্চাশ বছর আগে এই মেলা এক মাস ধরে চলতো। মন্দিরে সকাল-সন্ধা আরাধনা, পূজা অর্চনা, হরিবাসসহ বিভিন্ন অনুষ্ঠান সারা বছর অনুষ্ঠিত হয়।

শ্রী গণেশ চন্দ্র দাস জানান, পাক-ভারত উপ মহাদেশের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অন্যতম এই মন্দিরে পূজা চলাকালীন প্রতিদিন শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে।

প্রতিমা নির্মাতা শ্রী সুকুমার চন্দ্র হালদার ও সনজিত কুমার হালদার জানান, কালী মূর্তিটির উচ্চতা ৩৩ ফুট। এটিই দেশের সর্ব বৃহৎ কালী প্রতিমা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ সাহা ও সাংগঠনিক সম্পাদক শ্রী সৌমিত্র কুমার সরকার বলেন, সুষ্ঠভাবে পূজা উদযাপনে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা জানান, নির্বিগ্নে পূজা উদযাপন এর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন জানান, সুন্দর ও সুষ্ঠু উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন এর সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

November 12, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে দেশের সর্ব বৃহৎ ৩৩ ফুট উচ্চতার কালী প্রতিমা!

আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩