নাটোরে কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি!
- আপডেট সময় : ০২:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে

নাটোরে কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি!
নাটোর প্রতিনিধি:
নাটোরে কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি! নাটোরে জেলা বিএনপির কার্যালযে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার (৮ জুলাই) বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যুৎ অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মারুফ ইসলাম সূজন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন ভিপি তুষার, সিনিয়র সহ সভাপতি মিনহাজুর রহমান মনির সহ অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগের ক্যাডার বাহীনি আজ যে ভাবে বিএনপির কার্যালয়ে ভাংচুর ইট পাটকেল নিক্ষেপ করেছে এর বিচার বিএনপির ক্ষমতায় গেলে করবে। সকল হামলার বিচার করা হবে।























