ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

রাণীশংকৈলে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলেও চিত্র উল্টো!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বন্ধ হয়নি শিশুশ্রম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলেও চিত্র উল্টো!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
রাণীশংকৈলে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলেও চিত্র উল্টো! ১৪ বছরের কম বয়সীদের দিয়ে কাজ না করিয়ে তাদের শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে প্রতিবছর ১২ জুন শিশুশ্রম বিরোধী দিবস হিসেবে পালন করা হয়। শিশুশ্রম বন্ধে প্রকল্প হাতে নিয়ে কয়েক বছর ধরে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় শিশুশ্রম নিরসনে কাজ করছে ইএসডিও একটি বেসরকারি সংস্থা।
খোঁজ নিয়ে জানা গেছে, সংস্থাটির এই প্রকল্পটি ইতোমধ্যে ওই উপজেলার ধর্মগড়, নেকমরদ, লেহেম্বা, বাচোর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করছে। ওই প্রকল্পের দায়িত্বরতরা সোমবার (১২জুন) রানীশংকৈলে উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব শিশুশ্রম বন্ধ দিবস পালন করে এ ঘোষণা দেন।কিন্তু শিশুশ্রম প্রকল্প কমিটি চার ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করলেও সরেজমিনে বাস্তব চিত্র পুরোই উল্টো। এলাকা ঘুরে দেখা যায়, স্থানীয় এক হোটেলে দিন ৩০০টাকার বিনিয়মে কাজ করছে শিশুশ্রম মুক্ত ঘোষিত লেহেম্বা ইউনিয়নের বারো বছরের রিসাদ ইসলাম। বাচোর ইউনিয়নের আবুল কাইয়ুম শাহীন ইলেকট্রিক ওয়ার্ক সপে ঝালাইয়ের কাজ করছে।

শাহীন জানায়, আট মাস ধরে সে ঝালাইয়ের কাজ করছে। দিনে এক বেলা খেয়ে ১০০টাকা মজুরী পায় সে। শুধু শহীন, রিসাদ নয় আরো অনেক শিশু ওই উপজেলার বিভিন্ন স্থানে শ্রমে ঘাম ঝড়াচ্ছে।
জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী, একটি শিশুকেও তার জীবিকা নির্বাহের জন্য কোনো প্রকার শ্রমে নিয়োজিত করা যাবে না। কিন্তু বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিশুরা শ্রমে জড়িত।

স্থানীয়রা অভিযোগ করে বলছেন, দেশের অনেক এনজিও শিশুদের জন্য বিদেশ থেকে যে তহবিল সংগ্রহ করে, তার কতটুকু শিশুদের জন্য ব্যয় হয়, সেই প্রশ্ন থেকেই যায়। একটি বেসরকারী সংস্থা সেমিনার করে ৪টি ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে। কিন্তু ওই ৪ ইউনিয়নে গিয়ে দেখেন শিশুরা মাঠে, দোকানে কাজ করছে। যা তদন্তের প্রয়োজন। কারন যে কারনে প্রকল্প নেয়া হয়েছে তা কতটুকু বাস্তবায় হয়েছে।

তবুও শিশুশ্রম প্রকল্পের ম্যানেজার আকলিমা বেগম জানান, রানীশংকৈল উপজেলার নেকমরদ, ধর্মগড়, লেহেম্বা ও বাচোর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত রয়েছে বলে জানান তিনি। আর প্রকল্পের সভাপতি ও রানীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ জানান, শিশুশ্রম বন্ধে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। শিশুদের কতিপয় অসাধু ব্যক্তি নানা রকম প্রলোভন দেখিয়ে ঝুঁকিপূর্ণ শ্রমে টেনে নিচ্ছে। তবে এরকম তথ্য পেলে আমরা এটি বন্ধে দ্রুত প্রদক্ষেপ নিবো।

June 13, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলেও চিত্র উল্টো!

আপডেট সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩