বাগাতিপড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০১:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

বাগাতিপড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাগাতিপাড়া উপজেলা একটি শান্ত উপজেলা হিসেবে সকলের কাছে পরিচিত। দুই একটা ছোটখাটো বিশৃঙ্খলা ছাড়া এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো আছে। বাগাতিপাড়াকে শান্ত উপজেলা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
উপজেলা প্রোশাসনের আয়োজনে এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া মডেল থানার প্রতিনিধি এসআই ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সকল ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি এ, এস, এম, আল-আফতাব খান সুইট প্রমূখ।
এই উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে এস আই ফজলুল হক বলেন, আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে থানা পুলিশের নজরদারি বারানো হবে।
এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুধীজন, ঈমাম ও পুরোহীতসহ আরও অনেকেই এই সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন সভার সভাপতি ইউএনও নিলুফা সরকার।























