ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন

পদ্মায় নদীতে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

নিহত দুই কলেজ ছাত্র সারোয়ার সায়েম ও খন্দকার রিফাত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মায় নদীতে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
পদ্মায় নদীতে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার! রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের পাশেই সারোয়ার সায়েমের (১৯) মরদেহ ভেসে উঠলে স্থানীয় জেলেরা উদ্ধার করেন। এর পর দুপুর ১২টার দিকে খন্দকার রিফাতের (১৯) মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক ওহিদুল ইসলাম সায়েমের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার দুপুরের দিকে নদীতে গোসল করতে গিয়ে সায়েম ও রিফাত ডুবে যায়। এরপর থেকেই আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। বোরবার সকালে সায়েমের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা।

এছাড়া, রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, নিখোঁজ কলেজছাত্র রিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর ১২টা পাঁচ মিনিটে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিফাতের মরদেহ উদ্ধারের মধ্য দিয়েই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো। এখন পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ক্যান্টনমেন্ট কলেজের ৯ শিক্ষার্থী শ্রীরামপুর ঘাটের চরে ফুটবল খেলতে যান। ঘণ্টাখানেক খেলার পর তারা নদীতে গোসলে নামেন। রিফাত একটু দূরে গেলে হঠাৎই ডুবতে শুরু করেন। এসময় সায়েম তাকে বাঁচতে গিয়ে তিনিও ডুবে যান।

June 11, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মায় নদীতে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!

আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩