ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে “জয় বাংলা চত্বর”!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

সাপাহারে জয় বাংলা চত্বর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে “জয় বাংলা চত্বর”!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে “জয় বাংলা চত্বর”! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নওগাঁর সাপাহারে “জয় বাংলা চত্বর” নির্মাণ করা হয়েছে। “জয় বাংলা চত্বর” নির্মাণের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। তার সার্বিক তত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন এই চত্বরটি নির্মিত হয়।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ত্রিশ লক্ষ অকুতোভয় শহিদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতাকামী বাঙালি ছিনিয়ে আনে মহান বিজয়, যা বিশ্ব ইতিহাসে নজীরবিহীন। ইতিহাসের শ্রেষ্ঠ সেই ভাষণের অন্যতম স্লোগান ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। জাতীয় স্লোগানকে অবকাঠামোগত রূপ দিতে নির্মাণ করা হয়েছে এই “জয় বাংলা চত্বর”।

গত ৩০ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত এই “জয় বাংলা চত্বর” এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, এমপি। উদ্বোধন ঘোষণার পর মাননীয় খাদ্যমন্ত্রী উচ্ছ্বসিত কন্ঠে বলেন, “বাংলাদেশে উপজেলা পর্যায়ে প্রথম ‘জয় বাংলা চত্ত্বর’ নির্মাণ করা হলো আমার নির্বাচনী এলাকা সাপাহারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এটা এক অনন্য উদ্যোগ।”
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, “মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এবং মহান স্বাধীনতা অর্জনে ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের গুরুত্ব তুলে ধরতে ‘জয় বাংলা চত্বর’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

June 10, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দৃশ্যকল্প তুলে ধরতে “জয় বাংলা চত্বর”!

আপডেট সময় : ০৩:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩