সংবাদ শিরোনাম ::
ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২২:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি!
লালপুর (নাটোর) প্রতিনিধি:
ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি! নাটোরের লালপুরে আজিমনগর রেল স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন স্টপেজের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। জনৈক নাদিম আলমের উদ্যোগে এবং উপজেলার গোপালপুরের সর্বস্তরে জনগণের আয়োজনে রবিবার (৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওয়ার্কাস পার্টির সদস্য ও নাটোর জেলার সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, লালপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, পৌর আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক রমজান আলী প্রমুখ। এছাড়াও এ সময় শিক্ষক-ছাত্র সহ সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালীন সময়ে ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আসতে দেখে আন্দোলনকারীরা রেল লাইনের ওপর শুয়ে পড়ে ট্রেনকে থামিয়ে প্রতিবাদ জানায়। এ সময় বাধ্য হয়ে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে পাঁচ মিনিট দাঁড়িয়ে আবারো রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আন্দোলনকারীদের একটাই দাবি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশনে স্টপেজ দিতে হবে। স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুশিয়ারি দেন তারা।

June 4, 2023
ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস স্টপেজ না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















