ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

ই-মেইলে নারী সাংবাদিকের চরিত্রহনন বার্তা যুবকের ৩ বছর কারাদণ্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

সাইবার ট্রাইব্যুনাল রাজশাহী-ছবিসংগৃহীত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ই-মেইলে নারী সাংবাদিকের চরিত্রহনন বার্তা যুবকের ৩ বছর কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক:
ই-মেইলে নারী সাংবাদিকের চরিত্রহনন বার্তা যুবকের ৩ বছর কারাদণ্ড! দৈনিক পত্রিকা অফিসে একজন নারী সংবাদ কর্মীর চরিত্রহনন করে সাংবাদিকদের ই-মেইল বার্তা পাঠানোর অপরাধে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড।
সোমবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত আসামি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের মির্জা সেলিম রেজার ছেলে মির্জা শামীম হাসান (৩১)।

রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিডিউটার (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বিষয়টি নিশ্চিত বলেন, ভুক্তভোগী নারী জাতীয় একটি দৈনিক পত্রিকার বগুড়া অফিসের ‘অফিস এক্সিকিউটিভ’ পদে কর্মরত ছিলেন। ২০২১ সালের ২০ জুন অজ্ঞাতনামা এক ব্যক্তি তার চরিত্রহনন করে ই-মেইল বার্তা পাঠান ওই অফিস প্রধানের কাছে। একই মেইল তিনি বগুড়ার অন্যান্য সাংবাদিকদের ইমেইলেও পাঠান। এ ঘটনায় তার সম্মানহানি হয়। পরে তিনি এ ঘটনায় অজ্ঞতনামা আসামি করে সংশ্লিষ্ট ইমেইলটি যুক্ত বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে এ ঘটনার মূল অপরাধী হিসেবে মির্জা শামীম হাসান হাসানকে শনাক্ত করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর তাকে অভিযুক্ত করে চার্জশিট দিলে আদালতে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর পৃথক দুইটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

March 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ই-মেইলে নারী সাংবাদিকের চরিত্রহনন বার্তা যুবকের ৩ বছর কারাদণ্ড!

আপডেট সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩