ই-মেইলে নারী সাংবাদিকের চরিত্রহনন বার্তা যুবকের ৩ বছর কারাদণ্ড!
নিজস্ব প্রতিবেদক:
ই-মেইলে নারী সাংবাদিকের চরিত্রহনন বার্তা যুবকের ৩ বছর কারাদণ্ড! দৈনিক পত্রিকা অফিসে একজন নারী সংবাদ কর্মীর চরিত্রহনন করে সাংবাদিকদের ই-মেইল বার্তা পাঠানোর অপরাধে এক যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড।
সোমবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত আসামি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার জোরগাছা গ্রামের মির্জা সেলিম রেজার ছেলে মির্জা শামীম হাসান (৩১)।
রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিডিউটার (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বিষয়টি নিশ্চিত বলেন, ভুক্তভোগী নারী জাতীয় একটি দৈনিক পত্রিকার বগুড়া অফিসের 'অফিস এক্সিকিউটিভ' পদে কর্মরত ছিলেন। ২০২১ সালের ২০ জুন অজ্ঞাতনামা এক ব্যক্তি তার চরিত্রহনন করে ই-মেইল বার্তা পাঠান ওই অফিস প্রধানের কাছে। একই মেইল তিনি বগুড়ার অন্যান্য সাংবাদিকদের ইমেইলেও পাঠান। এ ঘটনায় তার সম্মানহানি হয়। পরে তিনি এ ঘটনায় অজ্ঞতনামা আসামি করে সংশ্লিষ্ট ইমেইলটি যুক্ত বগুড়া সদর থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে এ ঘটনার মূল অপরাধী হিসেবে মির্জা শামীম হাসান হাসানকে শনাক্ত করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এরপর তাকে অভিযুক্ত করে চার্জশিট দিলে আদালতে মামলার বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযুক্ত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরপর পৃথক দুইটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.