রাণীনগরে বিএনপির কাউন্সিলে সন্ত্রাসী হামলা!
- আপডেট সময় : ০৪:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২১৬ বার পড়া হয়েছে

রাণীনগরে বিএনপির কাউন্সিলে সন্ত্রাসী হামলা!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
রাণীনগরে বিএনপির কাউন্সিলে সন্ত্রাসী হামলা! নওগাঁর রাণীনগরে সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে ভোট চলাকালীন সময়ে একদল আওয়ামী সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাথারি মারপিট ভাংচুড় করে কাউন্সিল বন্ধ করে দেয়। এসময় ১০জন আহত।
তারা হলেন নয়ন খান লুলু, মশিউর রহমান মোহন, আবেদ আলী আহসান আলী, কালাম হোসেন, ইফসুফ আলীসহ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন রাণীনগর উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক আতিকুল ইসলাম জাপান।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় রাণীনগর
বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ে খট্রেশ্বর সদর
ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে
ভোট গ্রহণ চলছিলো। উৎসব মূখর ভোট চলা
অবস্থায় হঠাৎ করে একদল আওয়ামী সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট ভাংচুড়সহ বিএনপির দলীয় ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে। আতর্কিত হামলায় কাউন্সিলরা দিকবিদিক ছুটাছুটি করে চলে যায়।
পরিস্থিতি বেকায়দা দেখে নের্তৃবৃন্দ ভোট গ্রহণ
স্থগিত ঘোষনা করেন। এঘটনার পর থেকে বাসষ্ট্যান্ড এলাকায় আতংক ছড়িয়ে পরে। এই কাউন্সিলে মোট ভোটার ছিলো ৪৫৯জন।










