রাণীশংকৈলে মোহনা টেভি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ১৬২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে মোহনা টেভি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈলে মোহনা টেভি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোহনা টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোহনা টেলিভিশনের প্রয়াত এমডি জিয়াউদ্দীন আহাম্মেদ মজুমদার এর আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব সভাকক্ষে আলোচনা সভা ও কেক কেটে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।
প্রেসক্লাব সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি ফারুক আহাম্মদ সরকার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম সবুজ সভাপতি কৃন্দ্রীয় কমিটি বাংলাদেশ সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন। প্রেসক্লাব সম্পাদক আনোয়ার হুসেন আকাস, সদস্য আনিসুর রহমান বাকি, ছবিকান্ত দেব, মবারক হুসেন, আশরাফল ইসলাম, বিল্পব হুসেন, আবুল কালাম আজাদ, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, ইসমাম, রোমান, নাজমূল প্রমুখ এ সময় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা মোহনা টিভির সফলতা কামনা করেন।



















