ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

বাগাতিপাড়ায় ৭ম শ্রেণীর ছাত্রী চৈতী’র আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ৩৮৭ বার পড়া হয়েছে

নাটোরের বাগাতিপাড়ায় স্কুল ছাত্রী চৈতীর আত্মহত্যা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ৭ম শ্রেণীর ছাত্রী চৈতী’র আত্মহত্যা!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ৭ম শ্রেণীর ছাত্রী চৈতী’র আত্মহত্যা! নাটোরের বাগাতিপাড়ায় বাবার উপর অভিমান করে চৈতালি মন্ডল ওরফে চৈতী (১৩) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যার করেছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার নওশেরা মহল্লায় এই ঘটনা ঘটে। চৈতালি চৈতী ওই মহল্লার পলাশ মন্ডলের মেয়ে এবং বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চৈতী ঘটনার দিন সন্ধ্যার সময় বাড়ির সামনে পাকা রাস্তায় বাইসাইকেল চালাচ্ছিল। সন্ধ্যার সময় পড়তে না বসে সাইকেল চালানোর জন্য তার বাবা পলাশ একটু করা মেজাজে তাকে বকাঝকা করে। এতে বাবার উপর অভিমান করে জমির ফসলের জন্য বাড়িতে রাখা বিষ (ফুরাডান) খায়। তার মা ঘটনাটি বুঝতে পেরে স্বজনদের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বিষ খাওয়া একটি রোগী এসেছিল। চিকিৎসা চলাকালীন সময়ে রাত সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবার উপর অভিমান করে চৈতী আত্মহত্যার উদ্দেশ্যে চৈতী বিষপান করেছিল। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য লাশটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শুক্রবার দুপুরে মর্গ থেকে চৈতীর লাশ নওশেরা মহল্লার মন্ডলপাড়ায় তার বাড়িতে এলে গোটা পাড়ায় শোকের ছায়া নেমে আসে। বিকেল ৩ টার দিকে চৈতালী চৈতীর শেষকৃত্য অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন মন্ডলপাড়া সমাজের প্রধান অজিত কুমার মন্ডল।

November 11, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ৭ম শ্রেণীর ছাত্রী চৈতী’র আত্মহত্যা!

আপডেট সময় : ১০:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২