ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৩৩৮ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত। যদিও নাগরিক জীবনে সবাই ব্যস্ত নিজস্ব জীবন নিয়ে। কিন্তু জীবন মানেই ভালোবাসার সুযোগ। আর ভালোবাসার সবটা জুড়ে থাকে বন্ধুর দল। বন্ধু মানেই স্কুল পালানো এক দল দুরন্ত কিশোর কিশোরী। পথ চলতে চলতে মানুষের জীবন অনেকের সাথেই বন্ধুত্ব হয়। কিন্তু স্কুল কলেজের বন্ধুদের সাথে তার তুলনা চলে না।

“এসো মিলি প্রাণের টানে, প্রিয় আঙিনায় আরেকবার” এই স্লোগানে (২৯ অক্টোবর) শনিবার দিন ব্যাপী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৩৩ থেকে ২০২১ সালের ব্যাচের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে পূনর্মিলনী উৎসব ২০২২ অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিয়ে এই পূনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে পবিত্র কোরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে বিদ্যালয়ের সভাপতি পরেশ চন্দ্র সেন ও সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জাতীয় সংগীত এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন।
দিন ব্যাপী অনুষ্ঠানে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং পুরুস্কার বিতরণ সহ দুপুরের খাবার পরিবশন করা হয়।
দ্বিতীয় অধিবেশন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

পূনর্মিলনী অনুষ্ঠানে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ও অবঃ মেজর জেনারেল রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, প্রাক্তন ছাত্র ও কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলাম, রুহিয়া গিন্নি দেবী আগরয়াল মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রাক্তন ছাত্র এবং পূর্ণমিলনী অনুষ্ঠানের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম , প্রাক্তন ছাত্র ও মথুরাপুর পাবলিক হাই স্কুলের অবঃ প্রধান শিক্ষক খলিলুর রহমান, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ ।

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী নুরুল হুদা স্বপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন ছাত্র পার্থ সারথি সেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন ছাত্র আবু সাঈদ বাবু, ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র মনিরুল হক বাবু, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন, ২ নং আখানগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র রোমান বাদশা, ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র খাদেমুল ইসলাম সরকার, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র অখিল চন্দ্র রায়, ৪ নং বড়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র ফয়জার রহমান সহ অনেকে।

অনুষ্ঠানে বক্তৃতাগণ বিদ্যালয়ের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন তারা বলেন, স্কুল কলেজের বন্ধু মানেই দলাদলির দিন গলাগলির দিন হঠাৎ অকারনে হেসে ওঠার দিন। এসময় মোশারুল ইসলাম সরকার অতীতের বিভিন্ন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এবং তিনি বলেন, হেলেন কেলারের ভাষায় বলতে হয়, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।

October 29, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২