ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

ঠাকুরগাঁওয়ে ডিসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২ ২৪৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে ডিসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ডিসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা! ঠাকুরগাঁও স্টেশন ক্লাবের লনটেনিস খেলোয়ার, গণ্যমান্য ব্যক্তি ও প্রথম শ্রেনীর কর্মকর্তাদের বাদ দিয়ে মনগড়া ভোটার তালিকা প্রনয়ন এবং নির্বাচনের তফসিল ঘোষনা করায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ ৫ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছ।
মামলার প্রেক্ষিতে কথিত নির্বাচন অনুষ্ঠানে অস্থায়ী ও অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূল মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত প্রনয়নকৃত ভোটার তালিকা দিয়ে কোন প্রকার নির্বাচন করতে বিবাদীপক্ষকে বারিত করা হয়েছে।সেই সাথে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক বুধবার (২১ সেপ্টেম্বর) উক্ত আদেশ দেয়।

মামলা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পরিচালনাধীন স্টেশন ক্লাব একটি এরিষ্টোক্রেট ক্লাব। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি খেলাধুলা, সমন্বয় ও বিনোদনে ভূমিকা রাখে। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রথম শ্রেনীর কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি ও লনটেনিস খেলোয়ারগণ এ ক্লাবের সদস্য। এছাড়াও জাতীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ অনারারি সদস্য হিসেবে বিবেচিত হবেন। কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া প্রশাসনিক ক্ষমতা বলে গঠনতন্ত্র লংঘন করে ষ্টেশন ক্লাবটিকে তার ব্যক্তিগত ব্যবসা কেন্দ্রে পরিণত করেন। তিনি টেনিস বল, ক্যাডস, গ্রিপ, ব্যান্ড ইত্যাদি বাজারের চাইতে অতিরিক্ত দামে বিক্রি করে লাভবান হয়ে আসছেন।
এছাড়াও ওই ক্লাবে টাকার বিনিময়ে টেনিস জুয়া খেলার প্রচলন শুরু করেন। জুয়ার ম্যাচে অংশ নিতে অনেক খোলোয়ারকে বাধ্য করেন তিনি। তিনি ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে অনেক গুরুত্বপূর্ন ব্যক্তির নাম বাদ দিয়ে গত ০৫/০৯/২০২২ তারিখে একটি মনগড়া ভোটার তালিকা প্রকাশ করেন যাতে সর্বশেষ নির্বাচিত কমিটির ট্রেজারার অবসরপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা আবু মহিউদ্দীন, টেনিস সেক্রেটারী সাবেক সিভির সার্জন ডা. আব্দুল মোমেন, স্কাউটস এর জেলা সম্পাদক হাসানুজ্জামান বিপ্লব, ডা. এনামুল হক, ডা. শাহজাহান নেওয়াজ, কৃষি কর্মকর্তা আনিসুর রহমান এর নাম নেই।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মামুন ভূইয়া ইতোমধ্যে অত্র জেলা হতে অন্য জেলায় বদলী হয়ে গেছেন। গঠনতন্ত্র অনুযায়ী বদলী জনিত কারণে তার পদ শূণ্য হওয়ার কথা। কিন্তু জেলা প্রশাসকের সমর্থনে তিনি অবৈধভাবে প্রভাব খাটিয়ে চলেছেন। এদিকে মনগড়া ভোটার তালিকা দিয়ে পকেট কমিটি গঠনের জন্য ১৩/০৯/২০২২ তারিখে তফসিল ঘোষনা করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমানকে মৌখিকভাবে অবগত করেও ভোটার তালিকায় নাম সংযোজন না হওয়ায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তোরাব মানিক বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর ঘোষনামূলক ডিক্রি চেয়ে সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে মোবাইল ফোনে ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ডিসি) মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

October 5, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ডিসিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা!

আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২