লালপুরে জুয়া খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ রানার মৃতদেহ উদ্ধার!
- আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২ ২৮০ বার পড়া হয়েছে

লালপুরে জুয়া খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ রানার মৃতদেহ উদ্ধার!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে জুয়া খেলতে গিয়ে পদ্মা নদীতে নিখোঁজ রানার মৃতদেহ উদ্ধার! নাটোরের লালপুরে নদীতে নিখোঁজের একদিন পর নদী থেকে কামরুল ইসলাম রানা (৪২) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪অক্টোবর) দুপুরে উপজেলার নবীনগর এলাকায় নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুল ইসলাম রানা পার্শ্ববর্তী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার গোকুলনগর গ্রামের আব্দুল আজিজ রান্টুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সোমবার (৩ অক্টোবর) বিকেলে লালপুর উপজেলার তিলকপুর পদ্মার চরে জুয়ার আসর বসে। ওই আসরে কামরুল সহ প্রায় ২৫ জন ছিল। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে পুলিশ সন্দেহে তারা সকলেই পালিয়ে যায়। এসময় পালাতে গিয়ে কামরুল সহ কয়েকজন পদ্মানদীতে ঝাঁপ দেয়। নদী সাতে পার হওয়ার সময় নিখোঁজ হয় কামরুল ইসলাম রানা। মঙ্গলবার দুপুরে নবীনগর এলাকায় নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মৃতদেহটি উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ নাটোর মর্গে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। সোমবার লালপুর থানার পুলিশ পদ্মার চর এলাকায় কোন অভিযানে যায়নি। কারা গিয়েছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।






















