রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
- আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ১৭৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
রাণীশংকৈল প্রতিনিধিঃ
রাণীশংকৈলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার ২৮ সেপ্টেম্বর সকালে উপজেলা হলরুমে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ পালিত হয়েছে।
নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকারনাইন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাহরিয়ার আজম মুন্না, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প,প, কর্মকর্তা আব্দুস সামাদ, তথ্য সেবা অফিসার হালিমা আকতার,প্রাণী সম্পদ কর্মকর্তা মৌসুমি আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাময়েল মার্ডি, অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদিকুল ইসলাম।


















