ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫ হাজার টাকা সহায়তা গোদাগাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক আইজিপি ড. এম এনামুল হকের দাফন গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? নাটোরে গৃহবধূ মীম হ/ত্যা; রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা বাংলাবান্ধা স্থলবন্দরে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুণ পঞ্চগড়ে মার্কিন রাষ্ট্রদূত, বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন রাজশাহী নগরীর সড়ক বিভাজকে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক সৌদিতে ৫৫ হাজার টাকার চাকরির স্বপ্ন, দেশে ফিরে সর্বস্বান্ত সাইফুল

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারের ১২ ঘর আগুনে পুড়ে ভস্মিভূত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২ ২৩৮ বার পড়া হয়েছে

রুহিয়ায় ১২ ঘর আগুনে পুড়ে ভস্মিভূত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারের ১২ ঘর আগুনে পুড়ে ভস্মিভূত!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারের ১২ ঘর আগুনে পুড়ে ভস্মিভূত! ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ৬টি পরিবারের ১২টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত । ২৮ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের ফইজুল ইসলাম, রুহুল আমিন, মোশারুল ইসলাম, মোহাম্মদ আলী,
সোলেমান আলী ও সাইদুর রহমানের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সকলের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ডে ৬টি পরিবারের নগদ টাকা, ধান, চাল, আসবাবপত্র, কাপড়-চোপড়, বাসন-কোসন সবই ভস্মিভূত হয়।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আটোয়ারী ফায়ার সার্ভিস ইউনিটের লিডার কামাল হোসেন জানান, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তিনি আরো জানান, আগুনে পুরে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারসুত্রে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ।

উল্লেখ্য, ফইজুল ইসলামের ৪ লক্ষ টাকা, রুহুল আমিনের ৩৩ হাজার টাকা, মোশারুল ইসলামের ৭০ হাজার টাকা এবং মোহাম্মদ আলীর ১৬ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে পারিবারিক সুত্রে জানা যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে শাড়ী, লুংগী ও গামছা বিতরণ করেন সংশ্লিষ্ট ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ আনার আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৬টি পরিবারের ১২ ঘর আগুনে পুড়ে ভস্মিভূত!

আপডেট সময় : ০২:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২