ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বাগাতিপাড়ায় ৩০ লাখ টাকার বেশি ঋণের চেক বিতরণ বাগাতিপাড়ায় একদিনে আওয়ামী লীগের সাবেক তিন নেতা আটক রাণীনগরে এক মঞ্চে সাত কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন উপকরণ বিতরণ লালপুরে নানাবাড়ির পানি নিষ্কাশনের ডোবায় পড়ে শিশু রাফসান’র মৃত্যু রাজশাহীতে কলাবাগান থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার; জড়িতদের শনাক্তে অভিযান চলছে সিংড়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে শ্লী/ল/তা/হা/নি/র চেষ্টা, গণ-ধো’লা’ইয়ের পর অটোরিকশাচালককে পুলিশে সোপর্দ

রানীশংকৈল ভুমি অফিসের নাজিরের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ২০২ বার পড়া হয়েছে

রানীশংকৈলে নাজিরের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রানীশংকৈল ভুমি অফিসের নাজিরের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
রানীশংকৈল ভুমি অফিসের নাজিরের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল! ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকি উদ্দীনের ঘুষ নেওয়ার সাড়ে সাত মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে উপজেলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আজকের বালিয়াডাঙ্গী নামে একটি পেজ, আনোয়ার হোসেন আকাশ নামক দুটি ফেসবুক আইডিতে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের কাছে একজন সেবাগ্রহিতা ব্যক্তি সদ্য অনুমোদিত নামজারী (খারিজ) নিয়ে শাকিবকে বলেন, নামজারীতে একটি নাম ভুল হয়েছে। তা সংশোধন করতে হবে, এসময় নাজির শাকিব বলে উঠেন এটি সংশোধন করতে সব মিলে এক হাজার টাকা লাগবে। এর থেকে কম হবে না কারণ কাগজটা সংশোধন করতে হলে এটি উপরে পাঠাতে হবে সেখানে টাকা চাবে, এজন্য টাকা লাগবে।
এসময় সেবাগ্রহিতা ব্যক্তি বলেন, শুনেন এত টাকা কেন লাগবে আপনাকে আমরা ৬শত টাকা দেবো। এ সময় নাজির শাকিব বলে উঠেন কত ৬শ, তাহলে ওদের কি দিবো আর আমি কি খাবো। সোজা কথা এক হাজার টাকা হলে আমি কাজটি করতে পারবো না হলে আমি পারবো না।
এসময় সেবাগ্রহিতা ব্যক্তি বলেন শুনেন আপনি এখন ৭শত টাকা নেন। কাজ শেষে বাকী টাকাটা দেবো। তখন শাকিব বলেন, ও আচ্ছা এখন সাতশ দিলেন বাকী টাকা কাজ হলে দিবেন। ঠিক আছে তাহলে মোবাইল নাম্বারটা বলেন, আর ভুল নামটার ওখানে কি নাম হবে তা বলেন। পরে সেবাগ্রহিতাকে নাজির শাকিব বলেন, শুনেন এখন যা হলো এগুলো বাইরে বলা যাবে না। না হলে তহশিল অফিস বলবে ও আমাকে বাদ দিয়ে ফাইল পাঠানো হলো। এগুলো ঝামেলা হয়ে যাবে তাই বলা যাবে না।

উপজেলা ভুমি অফিস সুত্রে জানা যায়, যে কাজটির জন্য নাজির শাকিব টাকা নিয়েছিল সেটির আসলে তেমন কোন ফি নেই। এটি সহজ প্রক্রিয়ায় সমাধান করা সম্ভব ছিলো। এদিকে উপজেলা ভুমি অফিসসহ ইউনিয়ন ভুমি অফিসগুলোর বিরুদ্ধেও নামজারী করার নামে ঘুষ নেওয়া ও খাজনার চেক কাটতে গেলে নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে ধর্মগড় কাশিপুর ইউনিয়নের ভুমি
কর্মকর্তা রেজাউল ইসলামের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল প্রসঙ্গে বক্তব্য নিতে উপজেলা ভুমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার শাকিব উদ্দীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিত সাহা বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও দেখেছি। ঘটনাটির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানীশংকৈল ভুমি অফিসের নাজিরের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল!

আপডেট সময় : ১২:০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২