সংবাদ শিরোনাম ::
লালপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে

লালপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিমলা ও মাহিন নামে চার বছর বয়সী দুই শিশুর মৃতযু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুদের স্বজনরা জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




















