ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রানীশংকৈলে নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে

রানীশংকৈলে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠণ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রানীশংকৈলে নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন!

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রানীশংকৈলে নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন! ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলায় নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মাহবুবুর রহমান তিন সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করেছেন।
রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেন।

ইন্দ্রজিত সাহা জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রাম কৃষ্ণ বর্মণকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, নিহত শিশুটির মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল তৈরির পর বৃহস্পতিবার দুপুর ২টায় মীরডাঙ্গী মাদ্রাসা কবরস্থানে দাফন সম্পন্ন করেছেন।

ভোট গ্রহণ শেষে তালা প্রতীকের প্রার্থী বাবুল কে ইউপি সদস্য হিসেবে জয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা খতিবর রহমান। ফলাফল ঘোষণার পর মোরগ প্রতীকের প্রার্থী খালেদুর রহমান ও ফুটবল প্রার্থী আজাদ পুনরায় ভোট গণনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাকে অনুরোধ করেন। একসময় তারা অনুরোধ রাখার আশ্বাস দিলেও হঠাৎ করেই নির্বাচনী সামগ্রী নিয়ে কেন্দ্র থেকে চলে আসতে চাইলে পরাজিত প্রার্থীর সমর্থকেরা তাদের গাড়ি আটকে দেন। এ সময় পুলিশ প্রথমে টিয়ারশেল, পরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারীর কোলে থাকা এক শিশু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ সময় দুজন পুলিশকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহার নেতৃত্বে রানীশংকৈল থানার ওসিসহ দুই গাড়ি বিজিবি ও পুলিশ সদস্য গিয়ে তাদের উদ্ধার করেন।

July 29, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানীশংকৈলে নির্বাচনী সহিংসতায় শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন!

আপডেট সময় : ০৪:৫৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২