ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড

রাজশাহীর বাঘাতে ধুমকেতু ট্রেনে আগুন প্রাণে রক্ষা পেলো ১ হাজার যাত্রী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে

ধূমকেতু ট্রেনে আগুন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘাতে ধুমকেতু ট্রেনে আগুন প্রাণে রক্ষা পেলো ১ হাজার যাত্রী!

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘাতে ধুমকেতু ট্রেনে আগুন প্রাণে রক্ষা পেলো ১ হাজার যাত্রী! রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশানে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের চাকার বিয়ারিং জাম হয়ে আগুন ধরে ব্যাপক ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের প্রায় ১ হাজার যাত্রী প্রানে রক্ষা পেয়েছেন। পরে বগি পরিবর্তন করে প্রায় তিন ঘন্টা পর ট্রেন চলাচল সচল হয়। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে রাত সাড়ে ১১টার দিকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দ্যেশে রওনা হয়। এই ট্রেনটি আড়ানী স্টেশনে রাত ১১ টা ৫৫ মিনিটে পৌছার কথা । কিন্তু ট্রেন কিছুটা বিলম্বের কারনে পৌছে রাত ১২টা ৯ মিনিটে। ট্রেনটির ১৬টি বগিতে প্রায় ১ হাজার যাত্রী ছিল। এরমধ্যে ৭৬০৩ নম্বরের এক্সটা-৩ বগির চাকার বিয়ারিং জাম হয়ে আগুন ধরে যায়। ট্রেন আড়ানী স্টেশনে পৌছার আগে চলন্ত অবস্থায় আগুন দেখতে পাই এক যাত্রী। তারপর কিছুক্ষনের মধ্যে ট্রেন স্টেশনে পৌছে এবং যাত্রীরা আগুন-আগুন করে হইচই শুরু করলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে।

এদিকে আগুন নিয়ন্ত্রনের পর ট্রেনের বগি পরিত্যক্ত ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। পরে রাজশাহী থেকে একটি বগি এনে রাত ৩ টার দিকে ২ ঘন্টা ৫১ মিনিট বিলম্বের পর ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এ ঘটনায় ভোগান্তির স্বীকার হয় প্রায় হাজারো যাত্রী। তারা উক্ত ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করে রেল কর্তৃপক্ষকে দায়ি করেন।

এ বিষয়ে আড়ানী রেল স্টেশন মাষ্টার ময়েন উদ্দিন আজাদ বলেন, ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের চাকার বিয়ারিং জাম হয়ে আগুন ধরেছিল। ট্রেন থামার পর বিষয়টি নিয়ন্ত্রন করা হয়। পরে রাজশাহী রেলের উর্দ্ধতন কর্মকর্তা অসিম কুমার তালুকদার স্যারকে অবগত করে ট্রেনের বগি পরিবর্তন করা হয়। এতে প্রায় ২ ঘন্টা ৫১ মিনিট সময় লাগে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

July 15, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর বাঘাতে ধুমকেতু ট্রেনে আগুন প্রাণে রক্ষা পেলো ১ হাজার যাত্রী!

আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২