ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ধ র্ষ ণে র অভিযোগে অভিযুক্তের শাস্তির দাবিতে শি’ক্ষার্থীদের মহাসড়ক অবরোধ রাণীনগরে ফরহাদ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন, প্রথম ম্যাচে ড্র আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব- নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এসপি গৌতম কুমারের কর্মশালা রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ

আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২ ২০০ বার পড়া হয়েছে

কলেজ শিক্ষকদের মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা!

আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা! ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে নামধারী কিছু ছাত্র-সন্ত্রাসীর বিরুদ্ধে কলেজ ভাঙচুর ও চাঁদার দাবিতে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি দেশব্যাপী কর্ম-বিরতির ডাক দিলে আজ রবিবার (১২জুন) ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটির শিক্ষকরা বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্ম-বিরতি ও মানববন্ধন পালন করেন।

মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটির সভাপতি, অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল জলিল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি, উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার, সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক মো: মাহামুদ হাসান ও সহযোগী অধ্যাপক মো: রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, আমরা শিক্ষক মানুষ। লাঠিশোঠা নিয়ে রাস্তায় নামতে পারিনা। তাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাই। গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও সরকারি কলেজ মানববন্ধন করছি। নামধারী কিছু ছাত্র-সন্ত্রাসীর হুমকির কারণে আমরা অনিরাপদ বোধ করছি। শিক্ষক জাতির মেরুণ্ড। আমরা ছাত্র-ছাত্রীদের সন্তানের মত করে গড়ে তুলছি। তারাই যখন আমাদের লাঞ্চিত করে অপমান, অপদস্ত করে তখন আমরা অত্যন্ত ব্যাথিত ও কষ্ট পাই। আমরা আর কত লাঞ্চিত হবো ? কত মার খাবো? শিক্ষক সমাজ কি কোন দিনই সু-বিচার পাবে না। আর কত মার খেলে সুবিচার পাবো? এদের কাছে আমরা জিম্মি। আমরা যেন নিরাপদে কলেজ করতে পারি। এবং গফরগাঁওয়ের ঘটনায় সন্ত্রসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাছি সরকারের কাছে।

প্রসঙ্গ: গফরগাঁও সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা চাঁদা না পেয়ে অধ্যক্ষ ও শিক্ষকদের ছাত্রলীগের নেতাকর্মীরা নানাভাবে হুমকি দিচ্ছিল। এর মধ্যে গত (৮জুন) বুধবার দুপুরে চাঁদার দাবিতে ছাত্রলীগ কর্মীরা কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা কলেজের ক্যাশ শাখা থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। এ সময় ছাত্রলীগ কর্মীরা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইমরাম হোসাইন ও সহযোগী অধ্যাপক মো. আবু রেজোয়ানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে ছাত্রলীগের ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগ কর্মীদের নামে গফরগাঁও থানায় লিখিত অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ।

June 12, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আর কত মার খেলে সু-বিচার পাবো? ঠাকুরগাঁওয়ে মানববন্ধনে কলেজ শিক্ষকরা!

আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২