সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রসপারিটি প্রকল্পের উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তার কার্যালয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন ) পিকেএসএফ ও ইএসডিও’র সহযোগীতায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের অতি দরিদ্রদের দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষে পিকেএসএফ নির্বাচিত সহযোগী সংস্থার মাধ্যমে যুক্তরাজ্য সরকার Foreign, Commonwealth & Development Office (FCDO) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)এর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবের আলম কৃষি সম্প্রসারণ অফিসার, আব্দুর রহিম সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন,শরিফুল ইসলাম, পিসি, এডুকো ফান্ড প্রোগ্রাম , মোকছেদুর রহমান শাখা ব্যবস্থাপক রানীশংকৈল, আলমগীর হোসেন, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড),শারমিন আক্তার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন)
কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন প্রসপারিটি প্রকল্পের উচ্চমূল্যের নিরাপদ সবজি, ফসল চাষ, ধান চাষ, সবজির বাগান, ট্যাংকে মাছ চাষ ,ডিচে মাছ চাষ,প্রসপারিটি বাড়ী, প্রশংসনীয় এতে তারা পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারবে, প্রকল্পটি রাণীশংকৈল উপজেলায় পিছিয়ে পরা দলিত ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি মানুষের জীবন মান উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে ।










